ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের জন‍্য ট্রেনিং সেন্টারের ব‍্যবস্থা করে দেব: লায়ন রফিকুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 28, 2026 ইং
চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের জন‍্য ট্রেনিং সেন্টারের ব‍্যবস্থা করে দেব: লায়ন রফিকুল ইসলাম ছবির ক্যাপশন: লায়ন রফিকুল ইসলাম
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 

চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরন অনুষ্ঠান, ও বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ই এপ্রিল) সন্ধ‍্যায় চন্দনাইশ পৌরসভাস্থ নিউ মার্কেটে চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন কতৃক আয়োজিত কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্ট ও মেগা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক লায়ন রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চন্দনাইশে এ ধরনের একটি সংগঠন রয়েছে আমি জানতাম না। তিনি উদ্যোক্তাদের বিভিন্ন কার্যক্রমের কথা শুনে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের জন‍্য একটি ট্রেনিং সেন্টার করে দেওয়াসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক কামরুল হাসান, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো.ফোরকান, বিএনপি নেতা এয়াকুব নবী সুমন, আবদুর রহিম, শওকত কামাল, আবু জাফর, ওয়াহেদ আলী, শহীদ, রুবেল, নজরুল মোজাম্মেল হাসান প্রমুখ। এসময় অতিথিরা বলেন গতানুগতিক প্রথা পরিবর্তন করে উদ্যোক্তাদের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি আত্মপ্রকাশের পর থেকেই তাদের সু-সংগঠিত নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে সারাদেশে জনপ্রিয়তা কুঁড়াচ্ছে। এই ফাউন্ডেশনটি সর্বোপরি উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছে শত শত উদ্যোক্তাদের। এ ছাড়াও নানা মুখি উন্নয়নমূলক কাজ করেন নির্যাতিত, নিপীড়ন, নারীদের নিয়ে কাজ করে।
 সংগঠনের সদস‍্য কাজী মিসবাহউদ্দিনের সঞ্চালনায় অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কো-চেয়ারম্যান জিয়া উদ্দিন, সভাপতি মরিয়ম বেগম, সহ- সভাপতি নারগিস সুলতানা, সাধারণ সম্পাদক তাহিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক নাহিদা সুলতানা জেরিন, অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক আদনীন মরিন, সদস্য রোজী আকতার, শাহনাজ আক্তার, শারমিন ফাতেমা, ইমু  আক্তার, জিহাদ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃতি উদ্যোক্তাদের মাঝে সনদ ও ব‍্যক্তিগত তহবিল থেকে উপহার হিসাবে নগদ অর্থ প্রদান করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল