মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে (১৮ এপ্রিল) দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে চন্দনাইশে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় উপজেলার দোহাজারীস্থ সাঙ্গু কনভেনশন হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দোহাজারী নাগরিক কমিটির সভাপতি আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি জয়নুল আলম, সহ-সভাপতি ও দোহাজারী পৌরসভার সাবেক মেয়র মো. লোকমান হাকিম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন জনি, অর্থ সম্পাদক বাহাদুর ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শিক্ষক বৃষ্ণুষশা চক্রবর্তী প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেন দোহাজারী নাগরিক কমিটির সভাপতি আলী আকবর বলেন, দোহাজারীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যকে সমুন্নত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। একটি সম্ভাবনাময় ও আধুনিক দোহাজারী গড়ার লক্ষ্যে এই দোহাজারী নাগরিক কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। উন্নয়নের অগ্রযাত্রায় দোহাজারীকে একটি মডেল হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। মতবিনিময় সভায় বক্তারা বলেন আগামী ১৮ এপ্রিল শনিবার দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। দোহাজারীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করা হয়।দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদসহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

দৈনিক চট্টগ্রামপোস্ট