ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে জামায়াতের ‘জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী’ পালিত: গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
চন্দনাইশে জামায়াতের ‘জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী’ পালিত: গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: চন্দনাইশে জামায়াতের ‘জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী’ পালিত: গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে ‘জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী’ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার খাঁনহাট ইসলামী ব্যাংক চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা শাখার আমীর মাওলানা কুতুব উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক জাফর সাদেক। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার আমীর কাজী মাওলানা কুতুব উদ্দিন, জামায়াত নেতা অধ্যাপক আজম খান, চন্দনাইশ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন, উপজেলা জামায়াত ইসলামী নেতা হারুন উর রশীদসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের জনতা। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, জনগণের ন্যায্য অধিকার, গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এই ঐতিহাসিক গণআন্দোলনের চেতনা ধারণ করা বর্তমান সময়ের দাবি। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠায় তারা সংশ্লিষ্ট সকলের প্রতি জোরালো আহ্বান জানান। বক্তারা আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে নৈতিক মূল্যবোধ, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ত রাজনীতির বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি। একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা