ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে ২ কৃষক অপহৃত, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 8, 2026 ইং
চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে ২ কৃষক অপহৃত, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি ছবির ক্যাপশন: চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে ২ কৃষক অপহৃত, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি
ad728
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর পাহাড়ি অঞ্চলে অস্ত্রের মুখে দুই কৃষককে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসী চক্র। অপহৃতদের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে এবং টাকা না দিলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ সোমবার (৮ জুন) সকালে কাঞ্চননগর পাহাড়ি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কাঞ্চননগর পাহাড়ি এলাকায় চাষাবাদের কাজে যান বেশ কয়েকজন কৃষক। এ সময় আচমকা একদল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী তাদের ওপর চড়াও হয় এবং অস্ত্রের মুখে তিনজনকে জিম্মি করে ফেলে। অপহৃত কৃষকরা হলেন— মোহাম্মদ শাহজাহান (৪০) কাঞ্চননগর গ্রামের মোহাম্মদ ইদুর ছেলে। আজগর (৪০) পশ্চিম এলাহাবাদ গ্রামের মকছুদ আলির ছেলে। এ সময় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন কক্সবাজারের রামু উপজেলার গোলাম কবিরের ছেলে নুরুল আলম। সন্ত্রাসীরা তাকে আহত অবস্থায় ফেলে রেখে গেলে তিনি কোনোভাবে পালিয়ে আসতে সক্ষম হন।
​গ্রামবাসীদের প্রতিরোধ ও গহীন পাহাড়ে পলায়ন
​ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, কৃষকদের অপহরণের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে সকাল থেকেই স্থানীয় কয়েকশ গ্রামবাসী ঐক্যবদ্ধ হন। তারা অপহৃতদের উদ্ধারে একযোগে পাহাড়ে অভিযান শুরু করেন। বিপুলসংখ্যক লোক একসঙ্গে পাহাড়ে প্রবেশ করলে সন্ত্রাসী চক্রটি পিছু হঠতে বাধ্য হয়। তবে তারা জিম্মি থাকা শাহজাহান ও আজগরকে সঙ্গে নিয়ে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে অপহৃতদের মোবাইল ফোন থেকেই তাদের পরিবারের কাছে কল দেয় সন্ত্রাসীরা। এ সময় তারা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং দ্রুততম সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে অপহৃত দুই কৃষককে হত্যার হুমকি দেয়।
​"টাকা না দিলে তাদের আর জীবিত ফেরত পাওয়া যাবে না বলে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। আমরা চরম আতঙ্কে আছি।"— অপহৃতের এক পারিবারিক সূত্র
​এই ঘটনার পর থেকে অপহৃতদের পরিবার ও গোটা এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। নিখোঁজ কৃষকদের অক্ষত অবস্থায় দ্রুত উদ্ধার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি ও জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের