ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে বরমা শ্রী শ্রী শ্মশান কালীবাড়ি কমিটির উদ্যোগে শারদীয় শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
চন্দনাইশে বরমা শ্রী শ্রী শ্মশান কালীবাড়ি কমিটির উদ্যোগে শারদীয় শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: চন্দনাইশে বরমা শ্রী শ্রী শ্মশান কালীবাড়ি কমিটির উদ্যোগে শারদীয় শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ ( চট্টগ্রাম) প্রতিনিধি 

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে বিভিন্ন পূজামণ্ডপ ও সনাতনী সুধীবৃন্দের মাঝে শারদীয় শুভেচ্ছা বার্তা এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। "বরমা শ্রী শ্রী শ্মশান কালীবাড়ি মহোৎসব উদ্যাপন পরিষদ"-এর পক্ষ থেকে এ সৌজন্যমূলক কর্মসূচির আয়োজন করা হয়।  
​সংগঠনের সভাপতি শ্রীযুক্ত বাবু লিটন দাশের সৌজন্যে চন্দনাইশ উপজেলার বরমা ও মাইগাতা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে মণ্ডপ পরিচালনা কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য সুধীবৃন্দের হাতে উৎসবের এসব শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।  
​শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন তপন চক্রবর্তী, বরমা ইউনিয়নের ইউপি সদস্য সাখাওয়াত হোসেন টিপু, মোঃ সোলায়মান, যীশু তালুকদার, উত্তম মিত্র, রানা প্রসাদ ও সুমন সহ স্থানীয় সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
​উপহার বিতরণ শেষে নেতৃবৃন্দ উৎসবের শান্তি, সম্প্রীতি ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বলেন, "শারদীয় দুর্গোৎসব শুধু আনন্দের বার্তা নিয়ে আসে না, এটি সমাজ ও মানুষের মধ্যে সৌহার্দ্য ও মেলবন্ধনকে আরও দৃঢ় করে। সম্প্রীতির এই ধারা যেন চিরকাল বজায় থাকে।"

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ