ঢাকা | বঙ্গাব্দ

চরম্বা ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দীন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2026 ইং
চরম্বা ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দীন আটক ছবির ক্যাপশন: ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দীন আটক
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। তিনি চরম্বা ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি ছিলেন।

রবিবার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে লোহাগাড়া সদর চৌধুরী সড়কে জনতা হাতে আটকের পর সেখান থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

জানা যায়, হেলাল চেয়ারম্যান জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় পলাতক আসামি তিনি। বটতলী স্টেশনের চৌধুরী সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ