ঢাকা | বঙ্গাব্দ

জনগণের নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন স্বরাষ্ট্রমন্ত্রীকে রাফি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 ইং
জনগণের নিরাপত্তা দিতে না পারলে  দায়িত্ব ছেড়ে দিন স্বরাষ্ট্রমন্ত্রীকে রাফি ছবির ক্যাপশন: জনগণের নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন স্বরাষ্ট্রমন্ত্রীকে রাফি
ad728

চট্টগ্রাম প্রতিনিধি

​নেত্রকোণায় পৈতৃক বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি। এ ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও গ্রেপ্তার করতে না পারায় পুলিশের নিষ্ক্রিয়তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেছেন তিনি।

​শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

​সংবাদ সম্মেলনে ঘটনার বিবরণ দিয়ে খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নেত্রকোণায় তার গ্রামের বাড়িতে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। সে সময় ঘরের ভেতরে তার বাবা-মা ঘুমিয়ে ছিলেন। বারান্দায় রাখা একটি মাছ ধরার জালে আগুন ধরে যায়, যার ঠিক ওপরেই বিদ্যুতের মিটার ছিল। তবে পেট্রোলের গন্ধ পেয়ে পাশের বাসার চাচি চিৎকার শুরু করলে তার বাবা-মায়ের ঘুম ভেঙে যায় এবং অল্পের জন্য তারা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।

​রাফি দাবি করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ডাকসু নেতা মুসাদ্দেকের বাড়িঘর ভাঙচুর, বিএনপির সংসদ সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগ, কৃষকদল নেতাকে হত্যা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও চলন্ত বাসে নাশকতা চালানো হচ্ছে।

​পুলিশ প্রশাসনের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, হামলাকারীদের পরিচয় শনাক্ত করে দেওয়ার পরও ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার এখনো না হওয়ার প্রসঙ্গ টেনে রাফি নিজের বাবা-মায়ের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন।

​সংবাদ সম্মেলনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের তীব্র সমালোচনা করে বলেন, জনগণের করের টাকায় বেতন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যদি নাগরিকদের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তবে তার সসম্মানে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। পাশাপাশি জুলাই বিপ্লবের পর অর্থের বিনিময়ে ও বিএনপির কিছু নেতার তদবিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ তুলে তিনি এর কঠোর সমালোচনা করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান এবং যেকোনো নাশকতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন।

​বক্তব্যের শেষে খান তালাত মাহমুদ রাফি বলেন, জুলাই আন্দোলনে বুলেটের ভয় দেখিয়ে যেমন তাদের দমানো যায়নি, তেমনি অগ্নিসন্ত্রাস চালিয়েও নতুন বাংলাদেশের যাত্রা থামানো যাবে না।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন