নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
রমজান এসেছে মানব জাতির কল্যাণে, মানুষ আল্লাহর বান্দা রমজান মানুষকে প্রকৃত আল্লাহর বন্দেগী করতে শিক্ষা দেয়।আল্লাহকে ভয় করে জীবন যাপন করা হল মুমিন জীবনের কাংখিত স্বপ্ন ।রমজান মুমিন জীবনকে পরিশুদ্ধ করে খাঁটি গোলামে পরিনত করে। তাকওয়াকে অলংকার বানিয়ে আল্লাহর বন্দেগীত আত্মনিয়োগ করার আহবান জানান জননেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।১৩ নং পাহাড়তলী ওয়ার্ড জামায়াত কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ওয়ার্ড আমীর জনাব ওমর ফারুক, সাবেক কাউন্সিলর মো মাহফুজুল আলম, জনাব সেলিম পাঠোয়ারী, মুহিবুল্লাহ ,শিশির,জাবেদ নাসির প্রমুখ ।তিনি আরো বলেন মানবতার কল্যানে কাজ অব্যাহত রাখতে হবে , প্রতিবেশীর হক আদায়ে আরো যত্নবান হতে হবে।সামাজিক কাজের পরিধি বৃদ্ধি করে মানুষের মন জয় করে কাংখিত বিপ্লবের পথে অগ্রসর হতে হবে । সামনের স্হানীয় নির্বাচনে মেয়র কাউন্সিলর পদে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার সংগ্রামে নেতৃত্ব দেয়ার আহ্বান জানান।

দৈনিক চট্টগ্রামপোস্ট