ঢাকা | বঙ্গাব্দ

তিন দিনব্যাপী ক্যালিগ্রাফি প্রদর্শনীর সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026 ইং
তিন দিনব্যাপী ক্যালিগ্রাফি প্রদর্শনীর সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা ছবির ক্যাপশন: রাসুল আমার ভালোবাসা (সা.) শীর্ষক তিন দিনব্যাপী ক্যালিগ্রাফি প্রদর্শনীর সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা
ad728
বার্তা প্রেরক:
হানিফ মজুমদার 
রাসুল আমার ভালোবাসা (সা.) শীর্ষক তিন দিনব্যাপী ক্যালিগ্রাফি প্রদর্শনীর সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা
ক্যালিগ্রাফি চর্চাকে তরুণ প্রজন্মের কাছে আরও বড় পরিসরে তুলে ধরতে হবে

প্রযোজনা প্রতিষ্ঠান কণ্ঠধী আয়োজিত রাসুল সা. কে নিবেদিত তিন দিনব্যপী ক্যালিগ্রাফি প্রদর্শনীর সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান গতকাল ১০ অক্টোবর সন্ধ্যা ৬ টায় নগরীর মাওলানা মোহাম্মদ আলী রোডস্থ জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদীন গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। 

রাসুল আমার ভালোবাসা (সা.) শীর্ষক ক্যালিগ্রাফি প্রদর্শনী ও অনুষ্ঠানমালার আহবায়ক সাইফুল্লাহ মুহাম্মদ সায়েম এর সভাপতিত্বে ও ইতিহাস গবেষক হানিফ মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন শিল্পী আবদুল্লাহ আল মাসউদ। 

সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কণ্ঠধীর উপদেষ্টা বিশিষ্ট শিল্পী মোহাম্মদ তোয়াহা, ক্যালিগ্রাফি ব্যক্তিত্ব সিকান্দার মেহেদী, লেখক ও সম্পাদক মোহাম্মদ জাফর উল্লাহ, লেখক-গবেষক মো. আজিজুল হক, স্পন্সর প্রতিষ্ঠান পার্কভিউ হাসপাতাল লিমিটেডের পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনূস, চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সভাপতি প্রামান্যচিত্র নির্মাতা ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবুল হাসনাত, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের প্রকাশক মোহাম্মদ ওমর ফারুক, আবৃত্তি ব্যক্তিত্ব মোসতাক খন্দকার, কবি ও সম্পাদক মাঈন উদ্দিন জাহেদ, কথাসাহিত্যিক ও সম্পাদক আবু সাঈদ হাননান, সংস্কৃতি সংগঠক আকতার উজ জামান, সমাজসেবক মোহাম্মদ হাসান হায়দরী, কবি মাহবুবুল মাওলা রিপন, ব্যবসায়ী নেতা মো. কামাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে ক্যালিগ্রাফি শিল্প ও ইসলামি দৃষ্টিকোণ- বিষয়ে আলোচনা উপস্থাপন করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর কুরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বি এম মফিজুর রহমান আজহারি। তিনি বলেন, ক্যালিগ্রাফি চর্চার মাধ্যমে হাদিসের নির্বাচিত বক্তব্যসমূহ সমাজের নানাক্ষেত্রে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে এ ধরনের আয়োজন খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। 

প্রদর্শনীতে ৬৫ জন শিল্পীর শতাধিক ক্যালিগ্রাফি স্থান পায়। এর মধ্যে ১১ টি ক্যালিগ্রাফি সম্মাননার জন্য নির্বাচিত হয়। যে ১১ জন শিল্পীর ক্যালিগ্রাফি সম্মাননার জন্য নির্বাচিত হয় তারা হলেন যথাক্রমে সৈয়দা সায়ীদা বিনতে রহমান, সাকিবুল আলম, ফাহিম চৌধুরী, আবু বকর, মাহবুবুর রহমান, সানজিদ আহমেদ ফারুক, আব্দুল্লাহ ওসমান, রায়হান আহমেদ, আব্দুল্লাহ রাফি, আফিফা জান্নাত ঝুমা ও সাজিদা জান্নাতি। নির্বাচিত প্রতিযোগিদেরকে সম্মাননা সনদ, নগদ প্রণোদনা ও আর্টপ্যাড পুরস্কার হিসেবে প্রদান করা হয়। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ