ঢাকা | বঙ্গাব্দ

দখলদারিত্বে কঠোর অবস্থান, যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ---প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
দখলদারিত্বে কঠোর অবস্থান, যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ---প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ছবির ক্যাপশন: প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন
ad728
 মোঃ একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) 
প্রতিনিধি 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, হাটহাজারীতে অপরাধ ও সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
তিনি জানান, সরকারি জমি ও খাল দখলমুক্ত করতে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। খালগুলো পুনরুদ্ধার করে নাব্যতা ফিরিয়ে আনা হবে, যাতে কৃষকরা সরাসরি উপকৃত হন এবং জলাবদ্ধতা সমস্যা কমে আসে।
যানজট নিরসনে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাসস্ট্যান্ড, চৌধুরীহাট, বড়দিঘীর পাড় ও অক্সিজেন এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়কে যানজট কমাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়োজনে স্বেচ্ছাসেবক সম্পৃক্ত করারও আহ্বান জানান তিনি।
সড়ক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, চৌধুরীহাট এলাকায় সড়কের কাজ শুরু হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে আরও কয়েকটি সড়কের কাজ শুরু হবে। যেসব সড়কের অনুমোদন বা অর্থায়ন এখনো হয়নি, সেগুলোর তালিকা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচিত হওয়ার পর তিনি হাটহাজারীর সকল মানুষের প্রতিনিধি। দল-মত নির্বিশেষে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং কোনো রাজনৈতিক বিভেদ রাখা হবে না।###

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ