ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
পটিয়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে। ছবির ক্যাপশন: পটিয়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে।
ad728
ফারুকুর রহমান বিনজু,পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় উপজেলা মডেল মসজিদ পটিয়া উপজেলা,পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
শনিবার ১৫ই আগস্ট পটিয়া পৌরসভার বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে অনুস্টিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সংসদ আলহাজ্ব এনামুল হক এনাম।বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র,সার্বভৌমত্ব ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন সংগ্রাম করেছেন। তার রাজনৈতিক জীবন এ দেশের মানুষের অধিকার আদায়ের ইতিহাসের সঙ্গে গভীর ভাবে জড়িত।আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। 
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এম এস সি,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী,পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মফজল আহমদ চৌধুরী,পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব আবুল ফয়েজ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সৈয়দ মনির আহমদ সেলিম,মো: মঈনুল আলম ছোটন,পৌরসভা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবদুল মাবুদ,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহজাহান চৌধুরী,জেলা কৃষকদলের সদস্য সচিব মীর জাকের আহমেদ,জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন,বিএনপি নেতা জাহেদুল হক,উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু,পৌরসভা যুবদলের আহবায়ক আবচার উদ্দীন সোহেল,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আবদুল কাদের,জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক এস এম নয়ন,সহ উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়া পটিয়ার ১৭ইউনিয়ন ও পৌরসভা ৯টি ওয়ার্ডের সাবেক সভাপতি  ও সাধারণ সম্পাদক এবং জেলা ,উপজেলা,পৌরসভা অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্হিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলীয় নেতাকর্মীদের সুস্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল