ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় গাজী কে.ডি ফাউন্ডেশনের এস.এস.সির উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
পটিয়ায় গাজী কে.ডি ফাউন্ডেশনের এস.এস.সির উত্তীর্ণ  শিক্ষার্থীদের সংবর্ধনা। ছবির ক্যাপশন: পটিয়ায় গাজী কে.ডি ফাউন্ডেশনের এস.এস.সির উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা।
ad728
ফারুকুর রহমান বিনজু :পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি- চট্টগ্রামের পটিয়ায় রিসেপশন অ্যাচিভার্স-২০২৬ শীর্ষক আয়োজিত  অনুষ্ঠানে ২০২৬ সাল এস,এস,সি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন। এতে  দক্ষিণ চট্টগ্রাম জেলায় ১২০০ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন ,,গাজী কে.ডি. ফাউন্ডেশন। পটিয়ার মিনা কনভেনশন হলে শনিবার(৩রা অক্টোবর) বিকালে গাজী কে.ডি. ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ধাপে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় গাজী কে.ডি. ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া।তিনি বলেন,, গরীব-অসহায় মেধাবী ও পিছিয়ে পড়া 
শিক্ষার্থীদের পরিবারের ছেলে-মেয়েদের জন্য গাজী কে.ডি. ফাউন্ডেশন হাজারো প্রশংসনীয়। এই দেশে বিভিন্ন সেক্টরে ত্যাগী ও তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের মাধ্যমে মূল্যায়ন করা হবে। চট্টগ্রামের সবচেয়ে বেশি ত্যাগী ও নির্যাতিত বিশিষ্ট রাজনীতি বীর ত্যাগী ও দু:সময়ের বিএনপির নেতা গাজী সিরাজ উল্লাহ এখনও তার কোন মূল্যায়িত না হওয়ায় বড় দুঃখের বিষয়। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিনীত আবেদন করছি। গাজী সিরাজকে যথাযথ মূল্যায়ন করা হোক। সভাপতির বক্তব্যে গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ বলেন, বিএনপি সরকার সব সময় শিক্ষা-বান্ধব। এ সরকার শিক্ষাক্ষেত্রে শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। যা শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তুুষ্ট।মডেল দেশ রুপান্তর করতে হলে শিক্ষার কোন  বিকল্প নেই। শিক্ষা জাতির মেরুদণ্ড। জাতি গঠনে শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। তাই শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো। এ নীতিগত দায়িত্ব পালনের 
গাজী কে.ডি.ফাউন্ডেশন অঙ্গীকারবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন এসিআই প্রোপার্টিজ ডিরেক্টর তানভির শাহরিয়ার রিমন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম সহকারী পরিচালক মো.আনিসুর রহমান, পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপন কান্তি দে, দৈনিক যুগান্তরের ব্যুরো চিফ শহিদুল্লাহ শাহরিয়ার, ইন্টারন্যাশনাল বিজনেস কনসালট্যান্ট আলী নেওয়াজ চৌধুরী, ডা. সুমন পালিত, জাহাঙ্গীর কবির, জিল্লুর রহমানসহ সামাজিক,,রাজনৈতিক ও ধর্মীয়সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 
 রাজনৈতিক বিশ্লেষণ ২০২৬ সাল এস,এস,সি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ দক্ষিণ চট্টগ্রাম জেলার ১২০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক,সাংবাদিক, অভিভাবক,রাজনৈতিক,সমাজিক নেতৃবৃন্দ  ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে অনুস্টানটি প্রাণবন্ত করে তোলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না