ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় ঘাতক বাস চালকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2026 ইং
পটিয়ায় ঘাতক বাস চালকের  বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার। ছবির ক্যাপশন: পটিয়ায় ঘাতক বাস চালকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার।
ad728
ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্গ্রামের পটিয়ায় ঘুমন্ত প্রতিবন্ধীর গায়ের উপর বাস তুলে দিয়ে হত্যা করে পালিয়ে যাওয়া ঘাতক বাস চালক শাহদাত হোসেন রাসেল (৩০)কে গ্রেফতার করে পটিয়া থানার পুলিশ। 
পটিয়া থানা সুত্রে জানা যায়,সোমবার(১৬ই নভেম্বর)রাত-১১টা২০মিনিটে গোপন সুত্রে খবর পেয়ে একদল পুলিশ অভিযান চালিয়ে ভেল্লাপাড়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশ হতে ঘাতক বাস চালক শাহদাত হোসেন রাসেল কে গ্রেফতার করে।ঘাতক বাস চালকের বিরুদ্ধে পটিয়া থানায়  মামলা হয়।মামলা নং ২২তাং-১৫/১১/২০২৬, গাড়ি পরিবহন আইন ২০১৮ সালের ৯৮/১০৫ধারায় তাকে আটক করা হয়। 
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন,ভিডিও ফুটেজে দূঘটনাটি পটিয়ায় ব্যাপক আলোচিত হয়।মামলা দায়ের হবার সাথে সাথে আমার পুলিশ সদস্য অভিযানে নেমে পড়ে এবং গ্রেফতার ও করে।আমরা তাকে আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করব।
ঘাতক শাহদাত হোসেন রাসেল উপজেলার  দক্ষিণ হুলাইন (৫নং ওয়ার্ড)নুর মোহাম্মদ মাষ্টার এর বাড়ির মনসুর আলী ও ফেরদৌস বেগমের সন্তান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বাবার মৃত্যুর ৪০ দিনেই দুই ভাইয়ের লড়াই, চক্ষু হাসপাতালের নিয়

বাবার মৃত্যুর ৪০ দিনেই দুই ভাইয়ের লড়াই, চক্ষু হাসপাতালের নিয়