ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম,প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর চট্টগ্রাম দক্ষিণ জেলা ও পটিয়া উপজেলা শাখা আয়োজিত পত্রিকা হকার ও ব্যনার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও অফিস উদ্বোধন করেন প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
পটিয়া ক্লাবের হলরুমে ৩০শে জুলাই (বৃহস্পতিবার)বিকাল ৬টায় পটিয়া উপজেলা বিএমএফের সভাপতি এসএমএকে জাহাঙ্গীর এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম জুয়েলের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি এবং পটিয়া প্রেস ক্লাব সভাপতি আবদুল হাকিম রানা।
প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে বলেন,জাতীয় প্রেস ক্লাব আজো সাংবাদিকদের দাবি নিয়ে সরকারের কাছে তুলে ধরতে দেখা যায় নি। পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নে বির্তক তৈরি করে তালিকাটি যেন তৈরি না হয়,সে জন্য একটি চক্র তালিকা নিয়ে বিরূপ মন্তব্য করে বাধাগ্রস্ত করছে।তালিকা প্রণয়নে সাংবাদিকদের অধিকার খর্ব হতে পারে এমন দোহাই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।অতিসত্বর পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের জোরদাবি জানান সরকারের প্রতি।
এসময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমদ খান,কেন্দ্রীয় সহ-সভাপতি শফীকুল ইসলাম ভুঁইয়া।
আরো উপস্হিত ছিলেন সিনিয়র সাংবাদিক আবদুর রাজ্জাক,ফারুকুর রহমান বিনজু,সৈয়দ শিবলী সাদিক কফিল,ওমর ফারুক,আবুল হোসাইন,নুরুল ইসলাম,কামরুল ইসলাম,আকতার হোসাইন,মো:পারভেজ ও মকসুদুল আলম।সকলের উপস্হিতিতে বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রয়াত জালাল আহমদের কবর জেয়ারতে মুনাজাত পরিচালনা করেন মৌলানা আবদুল মাবুদ আল কাদেরী।
দৈনিক চট্টগ্রামপোস্ট