ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় মাদকসেবনের দায়ে ৭জনকে গ্রেপ্তার করে পুলিশ।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
পটিয়ায় মাদকসেবনের দায়ে  ৭জনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবির ক্যাপশন: পটিয়ায় মাদকসেবনের দায়ে ৭জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ad728
ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া থানার পুলিশ মাদক সেবন করে এলাকায় উত্যক্ত, পরিবেশ বিঘ্ন ঘটার অভিযোগে ৭জনকে গ্রেপ্তার করে পটিয়া থানার পুলিশ। 
পটিয়া থানার সুত্রে জানা যায়, ২১ই আগস্ট, শুক্রবার রাতে পটিয়া থানার ওসি জিয়াউল হক জিয়ার নেতৃত্বে একদল পুলিশ পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিভিন্ন ইউনিয়ন হতে মাদক সেবনের দায়ে ৭জনকে আটক করা হয়। 
আটক কৃতরা হলেন, ১/মো:সাকিব(২০)মালিয়ারা,২/মো: আবির(১৯)মালিয়ারা,৩/বাবু দাশ (৩৮)পাইকপাড়া, ৪/মুন্না কান্তি দে(২০)পাইকপাড়া,৫/রাজু গুপ্ত (৩২)কচুয়াই,৬/রাজু ভুট্টা (৩০)কেলিশহর,৭/নজরুল (২৮)বড়লিয়া।
পুলিশ জানাই এদের বিরুদ্ধে মাদকদ্রব্য বহন, মাদক সেবনের অভিযোগ পাওয়া যায়। এছাড়া মাদক সেবন করে, এলাকায় উত্যক্ত,পরিবেশ নস্ট করে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করে। 
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, মাদক সেবন করে পটিয়ার বিভিন্ন ইউনিয়নের জনসমাগম এলাকায় উত্যক্ত করে পরিবেশ নষ্ট করার অভিযোগে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্হা গ্রহন করা হবে। যাতে পটিয়ায় মাদক সেবন করে পরিবেশ নষ্ট না করে।মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক