ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় শিক্ষকের কৃতিত্বে শিক্ষার্থীদের অভিনন্দন।

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2026 ইং
পটিয়ায় শিক্ষকের কৃতিত্বে শিক্ষার্থীদের অভিনন্দন। ছবির ক্যাপশন: পটিয়ায় শিক্ষকের কৃতিত্বে শিক্ষার্থীদের অভিনন্দন।
ad728
ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম -প্রতিনিধি-চট্গ্রামের পটিয়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিস্টান চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে মুহাম্মদ নাছির উদ্দীন যোগদানের পর স্কুলের শৃঙ্খলা,ক্রীড়ায় ও পড়ার মানোন্নয়ন ঘটায় গত ২৮শে জুন রোববার স্কুল মিলনায়তনে সহ:প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস এর সভাপতিত্বে শিক্ষার্থীদের অভিনন্দন অনুস্টান অনুস্টিত হয়। 

তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ট গুণী শিক্ষক ও ২৪শে জুন শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় সহকারী শিক্ষক,শিক্ষার্থী, ও এলাকাবাসী গর্বিত বোধ করেন।তার প্রশংসনীয় ভুমিকায় উপজেলা পর্যায়ে শিক্ষার্থীরা খেলাধুলার বিভিন্ন ইভেন্টে বিজয়ী হয়ে পুরস্কার লাভ করেন। এতে আনন্দিত হয়ে বিজয়ী 
শিক্ষার্থীগণ,অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদ ও শিক্ষক কর্মচারী পরিষদ তাকে প্রশংসনীয় অভিনন্দন জানাতে এই অনুস্টানের আয়োজন করে। 
এতে প্রধান শিক্ষক নাছির উদ্দীন বলেন,এই প্রশংসার দাবিদার শুধু আমার একার নয়,স্কুলের সাথে যারা সম্পৃক্ত আছে তারা সকলের।আগামীতে যাতে আরো ভালো ফলাফল করতে পারে সেই  চেষ্টায় আমরা এগিয়ে যাব।
এসময়ে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক আনিছ আহমদ, উপজেলা ক্রীড়া সংস্হার সাবেক সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার জসিম উদ্দিন, দৈনিক জনতা পত্রিকার পটিয়া প্রতিনিধি সেলিম চৌধুরী,অভিভাবক সদস্য মুঃ ইলিয়াস শাহ,শিক্ষানুরাগী সদস্য ফজলুল হক সহ প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ