ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত যুবকের হত্যাকান্ড স্হান পরিদর্শনে এসপি- মাসুদ।

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2026 ইং
পটিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত যুবকের হত্যাকান্ড স্হান পরিদর্শনে এসপি- মাসুদ। ছবির ক্যাপশন: নিহত যুবকের হত্যাকান্ড স্হান পরিদর্শনে এসপি- মাসুদ
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় বোরকা পরিহিত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত যুবকের হত্যাকান্ডের স্হান পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।
স্হানীয় সুত্রে জানা যায়,১০জুন (বুধবার) দুপুরে জুলুয়ার দীঘির পাড়ে এলাকায় সংগঠিত হত্যাকান্ডের স্হান পরিদর্শন করতে এসে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন,হত্যাকান্ডে জড়িতদের কাউকে বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না।ঘটনার সাথে জড়িত ১ব্যাক্তি আটক আছে, তার থেকে তথ্য নিয়ে বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।একাধিক পুলিশ সদ্যসের টিম এদের গ্রেফতার করতে মাঠে নামবে। 
এ সময়ে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্ব পটিয়া) মো: আরিফুল ইসলাম সিদ্দিকী,পটিয়া থানার ওসি জিয়াউল হক, ওসি তদন্ত যুযুৎসু যশ চাকমা সহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তা।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, হত্যাকান্ডে নিহত পরিবারের কেউ এখনো মামলা করেননি।মামলা করলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন