ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় ছিনতাই হওয়া শুটকি ভর্তী পিকআপ ৪ঘন্টায় উদ্ধার করেন পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 10, 2026 ইং
পটিয়ায় ছিনতাই হওয়া শুটকি ভর্তী পিকআপ ৪ঘন্টায় উদ্ধার করেন পুলিশ ছবির ক্যাপশন: শুটকি ভর্তী পিকআপ ৪ঘন্টায় উদ্ধার করেন পুলিশ
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার চট্টগ্রাম কক্সবাজার বাইপাস মহাসড়কে ছিনতাই হওয়া শুটকি ভর্তী পিকআপ ৪ঘন্টায় বাঁশখালী থানা এলাকা হতে উদ্ধার করে পটিয়া থানার পুলিশ। 

পুলিশ সুত্রে জানা যায়, রবিবার (৮ই মার্চ)রাত ১১টায় কচুয়াই ইউনিয়নের ১নং ওর্য়াডের চট্টগ্রাম কক্সবাজার বাইপাস মহাসড়কে শুটকি ব্যবসায়ী লুৎফুর রহমানের শুটকি ভর্তী পিকআপটি(নং-ফেনী-ড-১১-০৬১০)একদল ছিনতাইকারী তাকে গাড়ি থেকে নামিয়ে ছিনতাই করে নিয়ে যায়। এ সময়ে পিক-আপে ৪হাজার ১২০কেজি বিভিন্ন জাতির সামুদ্রিক শুটকি মাছ,১টি টেকনো আ্যান্ড্রয়েড মোবাইল সেট সহ প্রায় ১৮লাখ ১০হাজার টাকার মালামাল ছিনতাই হয়।সাথে সাথে ব্যবসায়ী লুৎফর রহমান থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত মোবাইল ট্রাকিং দিয়ে মাত্র ৪ঘন্টার ব্যবধানে(সোমবার ৯ই মার্চ ভোর৩টা) বাশঁখালী থানা এলাকা হতে পিক-আপেটি উদ্বার করেন। এ সময়ে গাড়ি হতে ৩হাজার ৩২০কেজি সামুদ্রিক শুটকি মাছ উদ্বার করেন।যার আনুমানিক মূল্য ১৬লক্ষ ৫শ টাকা।ঘটনার সাথে জড়িত থাকায় মামুন(২১)ও আইন সংঘাতে জড়িত মারুফ হাসান রাফি (১৪)নামের এক কিশোরকে গ্রেফতার করে। 

পটিয়া ওসি তদন্ত যুযুৎসু যশ চাকমা বলেন,অভিযোগ পাওয়া মাত্র পুলিশ অভিযানে  নেমে পড়েন এবং ছিনতাই হওয়া মালমাল সহ পিক-আপটি উদ্ধার করেন।পটিয়া থানায় বাদীর করা এজহারটি মামলায় দায়ের করা হয়। মামলা নং-১১তাং-৯/৩/২৬ইং।গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়। 

পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খানের তত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল)নোমান আহমদ (পিপিএম) ও পটিয়া থানার ওসি জিয়াউল হক নেতৃত্ব অভিযান পরিচালনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের