ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় সড়ক দূঘর্টনায় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের স্ত্রী আহত।

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
পটিয়ায় সড়ক দূঘর্টনায় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের স্ত্রী আহত। ছবির ক্যাপশন: চেয়ারম্যানের স্ত্রী আহত
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চেয়ারকোচ ও জীপের মুখোমুখি সংঘর্ষে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক খানজামা লুসাই এর স্ত্রী লালসানি লুসাই গুরতর আহত হয়ে নগরীর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হাইওয়ে থানার সুত্রে জানা যায়, গত রোববার (৮ই মার্চ)পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ভাইয়ের দীঘির এলাকায় কক্সবাজার গামী হানিফ এন্টার প্রাইজ চেয়ারকোচের সাথে চট্টগ্রাম গামী জীপের সাথে মুখোমুখি সংঘর্ষ পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক খানজামা লুসাই এর স্ত্রী লালসানি লুসাই গুরতর আহত হয় ও তাদের বহনকরা জীপ গাড়ির সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে যায়। 

হাইওয়ে থানার সার্জেন্ট ওয়াসিম আরফাত জানান চট্টগ্রাম গামী হানিফ এন্টারপ্রাইজ এর সাথে জীপের মুখোমুখি সংঘর্ষে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক খানজামা লুসাই এর স্ত্রী লালসানি লুসাই গুরতর আহত হলে তাকে নগরীর বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।জীপ গাড়ির সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে যায়।হানিফ চেয়ারকোচ পালিয়ে গেলও তার বিরুদ্ধে আইন গত ব্যবস্হা নেয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা