ঢাকা | বঙ্গাব্দ

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পাহাড় কাটা: খুলশী থানায় মামলা, আসামি দুই জন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পাহাড় কাটা: খুলশী থানায় মামলা, আসামি দুই জন ছবির ক্যাপশন: পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পাহাড় কাটা: খুলশী থানায় মামলা, আসামি দুই জন
ad728
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম 

​চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই প্রায় ২০ হাজার ঘনফুট পাহাড় কাটার অভিযোগে দুই জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রূপসী হাউজিং সোসাইটি এলাকায় পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ করার পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক বাদী হয়ে খুলশী থানায় এজাহার দিলে সেটি মামলা হিসেবে রুজু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম।

​মামলার আসামিরা হলেন রূপসী হাউজিং সোসাইটি এলাকার মো. আবু বকর সিদ্দিক (৫৭) ও সন্দ্বীপের মো. ছাবের (৪৭)। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১-২ জনকে আসামি করা হয়েছে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, রূপসী হাউজিং সোসাইটি, কাঁঠালবাগান, পূর্ব নাসিরাবাদ এলাকায় পাহাড় কাটার গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ সেপ্টেম্বর ঘটনাস্থল পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। পরিদর্শনের সময় অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমানের সঙ্গে খুলশী ভূমি অফিসের উপ-ভূমি সহকারী কর্মকর্তা মোহতাসিম বিল্লাহ উপস্থিত ছিলেন।





নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না