ঢাকা | বঙ্গাব্দ

পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় হাত-পা হারানো সেই শিশুটি মারা গেছে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় হাত-পা হারানো সেই শিশুটি মারা গেছে ছবির ক্যাপশন: পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় হাত-পা হারানো সেই শিশুটি মারা গেছে
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে ক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় আহত শিশু রাহাত (১০) মারা গেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার আব্দুল মালেক সাহেবের বাসার মো. ফারুকের ছেলে।
শিশুটির বাবা মো. ফারুক জাগো নিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জুমার নামাজ শেষে ২০ টাকা নিয়ে চটপটি খেতে গিয়েছিল ছেলে। আচমকা পর্যটক এক্সপ্রেস ট্রেন এসে আমার ছেলের জীবন শেষ করে দিল।
ফারুক বলেন, মেডিকেলে নেওয়ার এক ঘণ্টা বা দেড় ঘণ্টা পর ছেলে মারা গেছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে ঠিক আছে, ঠিক আছে বলে আশ্বাস দিয়েছে। 
ফারুক বলেন, মেডিকেলে নেওয়ার এক ঘণ্টা বা দেড় ঘণ্টা পর ছেলে মারা গেছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে ঠিক আছে, ঠিক আছে বলে আশ্বাস দিয়েছে। 
এর আগে শুক্রবার দুপুর আড়াইটার দিকে ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হয় রাহাত।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও