ঢাকা | বঙ্গাব্দ

পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে রাঙামাটি জেলা পরিষদের খাদ্য সহায়তা।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে রাঙামাটি জেলা পরিষদের খাদ্য সহায়তা। ছবির ক্যাপশন: পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে রাঙামাটি জেলা পরিষদের খাদ্য সহায়তা।
ad728
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:

পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাঙামাটি পৌর এলাকার কর্মহীন ও অসহায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় রাঙামাটি শহরের বনরূপা ইসলামিক সেন্টার হলরুমে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় ‘দুর্যোগকালীন ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক ত্রাণ সহায়তা-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজমের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট মাইনুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর জামায়াতের সুরা সদস্য অ্যাডভোকেট রহমত উল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম। এছাড়া ইসলামি ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম, শ্রমিক কল্যাণের সভাপতি আব্দুস সালামসহ জামায়াত, ছাত্রশিবির ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মানবিক সহায়তা দুর্যোগকবলিত পরিবারগুলোর সাময়িক কষ্ট লাঘবে ভূমিকা রাখবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বাবার মৃত্যুর ৪০ দিনেই দুই ভাইয়ের লড়াই, চক্ষু হাসপাতালের নিয়

বাবার মৃত্যুর ৪০ দিনেই দুই ভাইয়ের লড়াই, চক্ষু হাসপাতালের নিয়