আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
“মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনোয়ারায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। ছাত্রশিবির আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চাতুরী চৌমুহনী এলাকায় এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। আনোয়ারা ইসলামিক সেন্টার থেকে শুরু হয়ে টানেল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে শেষ হয়। র্যালীতে ৫শতাধিক শিবির কর্মী অংশ গ্রহণ করে।
সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ১১দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, ছাত্রশিবির একটি নৈতিক ও মেধাবী শিক্ষার্থী তৈরীর কারখানা। ৫টি বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিজয়ে ছাত্রশিবির এদেশের ছাত্রসমাজের হৃদয় জয় করে নিয়েছে। ইনশাআল্লাহ আগামী ১২ফেব্রুয়ারি এদেশের ইনসফের প্রতীক বিজয় নিশ্চিত করতে ছাত্রশিবির ঐতিহাসিক ভূমিকা পালন করবে।
আনোয়ারা উপজেলা ছাত্রশিবির সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে র্যালীতে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা পশ্চিম সভাপতি আব্দুর রহিম।
বর্ণাঢ্য র্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীল মো: তাওহীদুল ইসলাম, আনোয়ারা উপজেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি হাফেজ মঈন উদ্দিনসহ উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

দৈনিক চট্টগ্রামপোস্ট