ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে কেমন আছেন সাজেদা, দেখতে গেলেন ডিসি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে কেমন আছেন সাজেদা, দেখতে গেলেন ডিসি ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে কেমন আছেন সাজেদা, দেখতে গেলেন ডিসি
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

বন্যায় স্বাভাবিক জীবন হারানো স্বামীহারা সাজেদা বেগম এখন প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে সন্তানদের নিয়ে বসবাস করছেন। 
শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রামের বাঁশখালীতে সেই ঘরে তিনি ও তার সন্তানরা কেমন আছেন, তা দেখতে যান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। 

এসময় তিনি কথা বলেন সাজেদা বেগম ও তার সন্তানদের সঙ্গে। ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। পরিবারের বর্তমান অবস্থা, সন্তানদের পড়াশোনা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়েও খোঁজ নেন।

জেলা প্রশাসক বলেন, গত ৯ আগস্ট প্রধানমন্ত্রী বাঁশখালীতে এসে বন্যায় ক্ষতিগ্রস্ত সাজেদা বেগমের হাতে এই ঘরের চাবি তুলে দিয়েছিলেন। তার পাশাপাশি আরও ১০০টি পরিবারকে ঘর দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে সাজেদা বেগম সন্তানদের নিয়ে কেমন আছেন, সেটি দেখতেই তারা এসেছেন।

সাজেদার ঘর দেখে ভালো লেগেছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, তারা ঘরটি খুব সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে রেখেছেন। পরিবারটির জন্য কিছু খাদ্যসামগ্রীও নিয়ে এসেছেন, যাতে কিছুটা সহায়তা হয়।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির হাতে দুটি ত্রাণের প্যাকেট তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ডাল, চিড়া, মুড়ি, সয়াবিন তেল, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি।

সাজেদার পরিবারের জন্য বিশুদ্ধ পানির স্থায়ী ব্যবস্থাও করা হয়েছে। জেলা প্রশাসকের পূর্ব নির্দেশনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাড়িতে একটি গভীর নলকূপ ও একটি পানির ট্যাংক স্থাপন করেছে। পরিদর্শনের সময় এসব ব্যবস্থাও ঘুরে দেখেন জেলা প্রশাসক।
এ সময় জেলা প্রশাসক জানতে পারেন, সাজেদা বেগমের এক মেয়ে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। মেয়েটিকে অভিনন্দন জানিয়ে কোথায় ভর্তি হওয়ার পরিকল্পনা করছে, তা জানতে চান তিনি। পরিবারের অন্য সন্তানদের পড়াশোনারও খোঁজ নেন।

সাজেদা বেগমকে জেলা প্রশাসক বলেন, ছেলে-মেয়েদের মানুষ করতে হবে, পড়ালেখা করাতে হবে। সন্তানদের শিক্ষা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও পরিবারটিকে আশ্বস্ত করেন তিনি।

বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুনর্বাসনের অংশ হিসেবে সাজেদা বেগমের পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হয়েছিল। শুক্রবারের পরিদর্শনে ঘরের অবস্থা দেখার পাশাপাশি পরিবারটির খাদ্য, নিরাপদ পানি ও সন্তানদের শিক্ষার বিষয়েও খোঁজ নেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক