ঢাকা | বঙ্গাব্দ

প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে সরকার বদ্ধপরিকর

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 3, 2026 ইং
প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে সরকার বদ্ধপরিকর ছবির ক্যাপশন: প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে সরকার বদ্ধপরিকর
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার বলে মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা।

মঙ্গলবার (২ জুন) সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীর লালিয়ারহাট এলাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং সমাজের পিছিয়েপড়া মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি বলেন, ঈদ আনন্দ, ত্যাগ ও সম্প্রীতির উৎসব। এই আনন্দ থেকে কোনো মানুষ যেন বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠানে তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তার ভাষ্য, মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদেরও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসা প্রয়োজন।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এম জি কিবরিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সমাজসেবক এবং বিপুলসংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর