ঢাকা | বঙ্গাব্দ

বদলি ঠেকাতে হাইকোর্টে রিট, চসিকের প্রকৌশলী দম্পতি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
বদলি ঠেকাতে হাইকোর্টে রিট, চসিকের প্রকৌশলী দম্পতি ছবির ক্যাপশন: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী ও তাঁর স্ত্রী নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা
ad728
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 


দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্তাধীন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী ও তাঁর স্ত্রী নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’ (তাৎক্ষণিক অবমুক্ত) করেছে স্থানীয় সরকার বিভাগ। নির্ধারিত সময়ে নতুন কর্মস্থলে যোগ না দেওয়ায় সোমবার (২৭ জুলাই) থেকে তাঁদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

​এর আগে গত ২৩ জুলাই এক প্রজ্ঞাপনে শাহীন-উল ইসলামকে ময়মনসিংহ ও ফারজানা মুক্তাকে রংপুর সিটি করপোরেশনে বদলি করা হয়। ২৬ জুলাইয়ের মধ্যে যোগ না দিলে ২৭ জুলাই থেকে স্ট্যান্ড রিলিজের শর্ত ছিল তাতে।

​এদিকে বদলির এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন প্রকৌশলী শাহীন। গত রোববার (২৬ জুলাই) রিটের শুনানি শেষে বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসাইনের বেঞ্চ রুল জারি ও স্থগিতাদেশ দেন।

​উল্লেখ্য, প্রায় ৫০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, ফাইল বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত ৯ জুলাই এই দম্পতির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেয় মন্ত্রণালয়। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার