ঢাকা | বঙ্গাব্দ

বরকল-বরমা ইউনিয়ন পূজা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
বরকল-বরমা ইউনিয়ন পূজা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: পূজা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের অন্তর্ভুক্ত বরকল ও বরমা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলন সুচিয়া শ্রীশ্রী রাধামাধব সেবাশ্রম (হরি মন্দির) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় বরকল পূজা পরিষদ সভাপতি অজিত ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধামাধব সেবাশ্রমের সাধারণ সম্পাদক দোলন দেব, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পূজা পরিষদের সাবেক সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বলরাম চক্রবর্তী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শ্রী অমিতাভ চৌধুরী (টিটো), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পুজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সমীরণ দাশ তপন, যুগ্ম আহ্বায়ক তপন চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক বাবু দাশ বাবলু, সদস্য সচিব রূপক ঘোষ, ডাঃ সঞ্জয় সিকদার, বাগিশীক চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক সুজন মজুমদার, বিশিষ্ট সমাজসেবক পুলক বড়ুয়া, সভায় আরো উপস্থিত ছিলেন মাষ্টার সলিল চক্রবর্তী, নারায়ণ চক্রবর্তী, সুবল দেব, রুপন সুশীল, সৈকত দাশ ইমন, সাধন নাথ, মিঠন মহাজন, বিকাশ মজুমদার, অরুপ দাশ, মিলন দত্ত, সুজন চৌধুরী, অসীম চক্রবর্তী, বিপ্লব ভট্টাচার্য, রনি আচার্য্য, মিল্টন দাশগুপ্ত প্রমুখ সহ বিভিন্ন আঞ্চলিক মন্দির কমিটি, ইউনিয়ন পুজা কমিটি ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  সভায় বক্তারা বলেন কোন অশুভ শক্তি যেন এই সংগঠনের পথচলায় বাঁধা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সংগঠনের গঠনতন্ত্রের আলোকে সংগঠন পরিচালনা করতে হবে। ইউনিয়ন পর্যায়ে এ ধরনের সম্মেলন আয়োজন সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরো শক্তিশালী ও গতিশীল করে এবং নতুন নেতৃত্ব সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে বিনা প্রতিদন্ধিতায় বরকল ইউনিয়নে অজিত ব্যানার্জী সভাপতি ও জুয়েল শীল সাধারণ সম্পাদক এবং বরমা ইউনিয়নে বাবলা ধর সভাপতি ও পলাশ দেব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’