মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধিঃ
চন্দনাইশ উপজেলার বরমায় শ্রী শ্রী জ্বালা কুমারী মাতৃমন্দির ও শ্রী শ্রী রাম ঠাকুর সেবাশ্রম রামকুঞ্জ প্রাঙ্গণে মানবতার কল্যাণ ও বিশ্বশান্তি কামনায় বিভুতিময় মাধুর্য্যমন্ডিত অমৃতরস ধারায় শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেব এর স্মরণে ৫৯তম বার্ষিক সার্বজনীন দোলপূজা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মসভা ও বিশ্ব প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ ৭ মার্চ শনিবার সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ-সাতকানিয়া আংশিক (চট্টগ্রাম ১৪) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
অন্যান্য অতিথি ছিলেন এমপির নির্বাচনী প্রধান সমন্বয়কারী এম এ হাসেম রাজু, চন্দনাইশ উপজেলা বিএনপির প্রাক্তন সদস্য সচিব সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মন্দিরের ভূমিদাতা স্বপ্ন ভট্টাচার্য, প্রদীপ কুমার চক্রবর্তী, প্রধান উপদেষ্টা প্রদীপ বিশ্বাস, উপদেষ্টা জগন্নাথ মিত্র, আরতী প্রসাদ, নারায়ণ প্রসাদ, অনিল দাশ, বিধান দত্ত ও তাপস দে, বিকাশ মজুমদার, মহোৎসব উদযাপন কমিটির সভাপতি অজিত নন্দী, সাধারণ সম্পাদক সুমন মিত্র, বলরাম চক্রবর্তী, তপন চক্রবর্তী, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ মজুমদার, প্রিয়তোষ দে, অসীম সেন, সুজন দাস প্রমুখ।
প্রধান অতিথি আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ এমপি উপস্থিত সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন- এখানে অধিকার ও সুযোগ সকলের জন্য সমান।

দৈনিক চট্টগ্রামপোস্ট