ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন ছবির ক্যাপশন: বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক  কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। গতকাল ৩০ আগস্ট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবুল কাসেম স্বাক্ষরিত অনুমোদনপত্রে বলা হয়, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম-এর প্রবিধানমালা অনুসারে গঠিত কমিটিকে স্মারক ইস্যুর তারিখ হতে ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হলো।

নতুন এডহক  কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও স্কুলের প্রাক্তন ছাত্র কামরুল ইসলাম হোসাইনী। সদস্য সচিব (পদাধিকার বলে) প্রধান শিক্ষক/শিক্ষিকা। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে অমৃত কারন ও অভিভাবক প্রতিনিধি হিসেবে সাইদুল ইসলামকে মনোনয়ন দিয়ে এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু