ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
বাঁশখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন ছবির ক্যাপশন: ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন
ad728
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ



মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঁশখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি।


আজ শনিবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার নেতৃত্বে দলের নেতাকর্মীরা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম বিন খলিল, সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, মোহাম্মদ মহসিন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদুল আলম আয়ুব, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের সহ উপজেলা-পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, 'ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের পরই স্বাধীনতা যুদ্ধের পটভূমি তৈরি হয়। তারপর আমরা স্বাধীনতা অর্জন করি। আমাদের চেতনার সব কিছুকেই ঘিরে আছে ’৫২ এর ২১ ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের কারণে আমরা আমাদের মাতৃভাষা পেয়েছি। বাঁশখালী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষে থেকে ভাষা শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক