ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে পুকুরে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2026 ইং
বাঁশখালীতে পুকুরে ডুবে কলেজছাত্রীর মৃত্যু ছবির ক্যাপশন: বাঁশখালীতে পুকুরে ডুবে কলেজছাত্রীর মৃত্যু
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে ডুবে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রীর নাম ফাহিমা তাসলিম সাদিয়া (২২)। তিনি ওই গ্রামের হাফেজ মাওলানা ফরিদুল আলমের মেয়ে। সাদিয়া হাজী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের আগে অজু করতে বাড়ির পুকুরঘাটে যান সাদিয়া। এ সময় হোঁচট খেয়ে পা পিছলে পুকুরে পড়ে যান। কিছুক্ষণ পর তার ছোট বোন পুকুরঘাটে এসে সাদিয়াকে পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়।

পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাহারছড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মমতাজ উদ্দিন বলেন, ভোরে অজু করতে গিয়ে পুকুরঘাটে হোঁচট খেয়ে পানিতে পড়ে যান সাদিয়া। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলেও বাঁচানো সম্ভব হয়নি।
নিহত সাদিয়ার নানা মাওলানা রশিদ আহমদ বলেন, ফজরের নামাজের অজু করতে গিয়ে দুর্ঘটনাবশত পুকুরে পড়ে যায় সাদিয়া। সে সাঁতার জানতো না। এ কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ