বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাবেক চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া'র ৮২ তম জন্মদিন উপলক্ষে বাঁশখালী উপজেলা যুবদলের ৫নং কালীপুর ইউনিয়ন ৭ ও ৯ নং ওয়ার্ড যুবদল এর উদ্যোগে বাঁশখালী উপজেলা যুবদল নেতা মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে এবং বাঁশখালী উপজেলা যুবদল নেতা মোঃ আব্দল্লাহ মোঃ কাইছার এর সঞ্চালনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শোয়েবুল ইসলাম কায়েস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবদল নেতা মোঃ অহিদুল ইসলাম, বিএনপি নেতা শহীদুল ইসলাম, ইলিয়াস, এ্যাডভোকেট মিজান, যুবদল নেতা আহমেদ উল্লাহ, নূর মোহাম্মদ, মোঃ ইদ্রিস, মোঃ আরিফ, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ জাহেদ হাসান তারেক, উপজেলা ছাত্রদল মোঃ নেতা মোঃ আনিস, মোঃ মিজান, মোঃ শাকিল সহ প্রমূখ, এবং দোয়া পরিচালনা করেন মৌলানা হাফেজ মোজাম্মেল সাহেব ও বাঁশখালী উপজেলা ওলামা দল নেতা মৌলানা নাজেমুল ইসলাম।
দৈনিক চট্টগ্রামপোস্ট