এম মনির চৌধুরী রানা
চট্টগ্রামের বোয়ালখালীতে বিসমিল্লাহ ফেব্রিক্স ফ্যাক্টরিতে চুরি করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
২৪মে, রবিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় ও ঠিকানা এখনো জানা যায়নি।
অভিযোগ রয়েছে, ফ্যাক্টরিতে প্রবেশের পর ওই ব্যক্তিকে আটক করে মারধর করা হয়। পরে আহত অবস্থায় তার হাত-পা বেঁধে রাখা হয় এবং তাকে কোনো প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়নি।
ঘটনাটি ভোর রাতে ঘটলেও দীর্ঘ সময় পর দুপুর সাড়ে ১২টার দিকে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ বিসমিল্লাহ ফেব্রিক্স ফ্যাক্টরির ম্যানেজার এইচ এম মোশাররফসহ তিন কর্মকর্তাকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট