আব্দুল ওয়াহাব, লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বোয়ালিয়া খাল রক্ষা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ ) ২৩ রমজান ১৪৪৭ হিজরী বিকেলে তেইল্যার মাঠ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বোয়ালিয়া খাল রক্ষা কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ মোহাম্মদ শরীফের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এম আব্দুর রহিম।
কবি তানভীর সিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আকতার কামাল মন্টু, রাজনীতিবিদ ও সমাজসেবক সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন ও মনোয়ার হোসেন প্রমুখ।
ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। ইফতার মাহফিলের মতো আয়োজন সমাজে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরো বলেন, আমাদের প্রাণের দাবি বোয়ালিয়া খাল রক্ষা। বর্তমানে খালের যে বেহাল দসা হয়েছে তার জন্য অনেকাংশে আমরাই দায়ী। সুতরাং আমাদের আরো সচেতন হতে হবে। সরকারি ভাবে খাল রক্ষা প্রকল্পে বোয়ালিয়া খাল প্রাধান্য পাবে বলেও মনে করেন বক্তারা।

দৈনিক চট্টগ্রামপোস্ট