ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন ছবির ক্যাপশন: মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
মিরসরাই প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কমিটি গঠিত হয়েছে। এতে আবু সাঈদ ভূঁইয়া সভাপতি, জাগো নিউজের মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়ার একটি রেস্টুরেন্টে প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলনে নতুন কমিটি গঠন করা হয়।
সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে আবু সাঈদ ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রেসক্লাবের আহ্বায়ক এনায়েত হোসেন মিঠুর সভাপতিত্বে সাধারণ সভার প্রথম অধিবেশনে বিদায়ী সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন নিজ নিজ প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় নতুন সদস্য অন্তর্ভুক্তিসহ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পরে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেন, সাংবাদিকদের দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই কোনো পক্ষের প্রতি পক্ষপাত না করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে হবে।

নুরুল আমিন আরও বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। জাতির যেকোনো ক্রান্তিলগ্নে লেখনির মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে দেশ ও সমাজের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ক্লিফটন গ্রুপের সিইও এমডি মহিউদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন ও সাংবাদিক দেব দুলাল ভৌমিক।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার