ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাইয়ে ক্যামিক্যাল কারখানায় আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
মিরসরাইয়ে ক্যামিক্যাল কারখানায় আগুন ছবির ক্যাপশন: মিরসরাইয়ে ক্যামিক্যাল কারখানায় আগুন
ad728
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাই বিসিক শিল্পনগরীর একটি ক্যামিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়ার্লেস এলাকায় ‘নাছির কারখানা’ নামের কারখানাটিতে আগুন লাগে।

কারখানায় কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

পার্শ্ববর্তী কারখানার প্রত্যক্ষদর্শীরা জানান, কেমিক্যাল জ্বাল দেওয়ার সময় কয়েকটি পাত্রের মুখ ঠিকভাবে বন্ধ না থাকায় কেমিক্যাল উত্তপ্ত হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে কারখানায় থাকা কেমিক্যালভর্তি কয়েকটি ড্রাম বিস্ফোরিত হয়। অগ্নিকাণ্ডের সময় কারখানায় ছয় থেকে সাতজন শ্রমিক ছিলেন।

ঘটনার পর সরেজমিনে ওই কারখানায় গিয়ে মালিকপক্ষ কিংবা কোনো শ্রমিককে পাওয়া যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অগ্নিকাণ্ডের পর থেকে কারখানার মালিকপক্ষ ও শ্রমিকরা পালিয়ে গেছেন। 

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সার্ভিস কর্মকর্তা হ্লা মারমা বলেন, অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা