ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাইয়ে বই পড়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার পেল ১২১ শিক্ষার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2026 ইং
মিরসরাইয়ে বই পড়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার পেল ১২১ শিক্ষার্থী ছবির ক্যাপশন: মিরসরাইয়ে বই পড়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার পেল ১২১ শিক্ষার্থী
ad728
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
বইপড়া কর্মসূচিতে অংশ নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার পেয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের ১২১ জন শিক্ষার্থী। দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যালয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া। সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন।

বিশেষ অতিথি ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, সাংবাদিক রাজিব মজুমদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বাবুল সেন ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার।

অনুষ্ঠানে বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণকারী ১২১ জন শিক্ষার্থীকে স্বাগত, শুভেচ্ছা ও অভিনন্দন এই তিনটি ক্যাটাগরিতে বই পুরস্কার দেওয়া হয়।

বক্তারা বলেন, বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ানোর পাশাপাশি চিন্তাশক্তি, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলে আলোকিত ও মানবিক মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তাঁরা

এমএমডি
এম মাঈন উদ্দিন, মিরসরাই
০১৮১৫৫০০৭০৫।মিরসরাইয়ে বই পড়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার পেল ১২১ শিক্ষার্থী
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
বইপড়া কর্মসূচিতে অংশ নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার পেয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের ১২১ জন শিক্ষার্থী। দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যালয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া। সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন।

বিশেষ অতিথি ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, সাংবাদিক রাজিব মজুমদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বাবুল সেন ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার।

অনুষ্ঠানে বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণকারী ১২১ জন শিক্ষার্থীকে স্বাগত, শুভেচ্ছা ও অভিনন্দন এই তিনটি ক্যাটাগরিতে বই পুরস্কার দেওয়া হয়।

বক্তারা বলেন, বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ানোর পাশাপাশি চিন্তাশক্তি, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলে আলোকিত ও মানবিক মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তাঁরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার