ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাইয়ে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার দুই

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 ইং
মিরসরাইয়ে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার দুই ছবির ক্যাপশন: মিরসরাইয়ে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার দুই
ad728
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাস বিরোধী আইনে ইউনিয়ন যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (২২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো- উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মো. নুরুল মোস্তফার ছেলে মো. পলাশ মেম্বার (৪৮) ও ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর হাদিফকিরহাট এলাকার জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ সাহাবউদ্দিন (৩০)। পলাশ মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য ও সাহাবউদ্দিন থানার ওয়ারেন্টভুক্ত আসামী।

ওসি ফরিদা ইয়াসমিন বলেন, শনিবার রাতে সরকার কর্তৃক ঘোষিত নিষিদ্ধ সংগঠনের মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য মো. পলাশ মেম্বারকে সন্ত্রাস বিরোধী আইনে ও থানার ওয়াররেন্টভুক্ত আসামী মোহাম্মদ সাহাবউদ্দিনকে মিরসরাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামীদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে রবিবার দুপুরে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি