নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রামের রাউজান থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাব-৭।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে র্যাব-৭-এর একটি আভিযানিক দল রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাউজান সাকিনের জুরুরকুল বাজারে কালু মিয়ার খড়ের গাদার পাশ থেকে এসব অস্ত্র উদ্ধার করে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট