নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় মাদক মামলা ও নাশকতাসহ একাধিক মামলার আসামি মহিউদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় সরফভাটা গোডাউন ব্রিজ সংলগ্ন পুলিশ চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মহিউদ্দিন দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন সরফভাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব সরফভাটা সিকদার পাড়া মিঠা বাচার বাপের বাড়ি এলাকার মৃত নুরুল আলমের ছেলে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার জানান, সরফভাটা গোডাউন ব্রিজ সংলগ্ন পুলিশ চেকপোস্ট থেকে যুবলীগ কর্মী মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তার মহিউদ্দিনের বিরুদ্ধে নাশকতা মামলা ও মাদক কারবারসহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট