ঢাকা | বঙ্গাব্দ

রেকর্ড বৃষ্টিতে মাঠে মেয়র ডা. শাহাদাত ১০১ সদস্যের রেসপন্স টিম গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
রেকর্ড বৃষ্টিতে মাঠে মেয়র ডা. শাহাদাত ১০১ সদস্যের রেসপন্স টিম গঠন ছবির ক্যাপশন: রেকর্ড বৃষ্টিতে মাঠে মেয়র ডা. শাহাদাত ১০১ সদস্যের রেসপন্স টিম গঠন
ad728

নিউজ ডেস্ক | চট্টগ্রাম

​চট্টগ্রামে গত ৩৩ বছরের মধ্যে রেকর্ড ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এমন পরিস্থিতিতে জলাবদ্ধতায় জনভোগান্তি কমাতে এবং পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় নিজে মাঠে নেমেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

​মঙ্গলবার তিনি চমেক হাসপাতাল, কাতালগঞ্জ, পাঁচলাইশসহ বিভিন্ন জলাবদ্ধতাপ্রবণ ও পাহাড়ঘেঁষা এলাকা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় মেয়র জানান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ৭০ শতাংশ কাজ শেষ হওয়ায় বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজারসহ বেশিরভাগ এলাকায় এবার জলাবদ্ধতা হয়নি। তবে বাকি ৩০ শতাংশ কাজ চলমান থাকায় কিছু নিচু এলাকায় সাময়িক পানি জমলেও তা দ্রুত নেমে যাচ্ছে।

​পরিদর্শনকালে নালা-নর্দমায় ককশিট ও প্লাস্টিক বর্জ্য ফেলে প্রতিবন্ধকতা তৈরি করায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র। যত্রতত্র বর্জ্য ফেলার দায়ে জড়িতদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আইনি ব্যবস্থা ও জরিমানার হুঁশিয়ারি দেন তিনি। একই সাথে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার অনুরোধ জানান মেয়র।

​এদিকে দুর্যোগকালীন জরুরি সেবা নিশ্চিত করতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ১০১ সদস্যের একটি 'র‌্যাপিড রেসপন্স টিম' এবং সার্বক্ষণিক মনিটরিং সেল গঠনের ঘোষণা দিয়েছেন চসিক মেয়র। যেকোনো জরুরি সহযোগিতার জন্য রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ০১৮০৫-৭৮৩৩৮৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন