ঢাকা | বঙ্গাব্দ

লংগদুতে ব্র্যাকের দক্ষতা ও ব্যবসা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 23, 2026 ইং
লংগদুতে ব্র্যাকের দক্ষতা ও ব্যবসা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ছবির ক্যাপশন: লংগদুতে ব্র্যাকের দক্ষতা ও ব্যবসা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
ad728
মঞ্জুরুল ইসলাম, লংগদু প্রতিনিধি:

রাঙামাটির লংগদুতে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা হর্টিকালচার সেন্টারের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​ব্র্যাকের উপজেলা কর্মসূচী সংগঠক অনুপম চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচীর জেলা ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম।

​প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনার আধুনিক কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা কীভাবে সফলভাবে পরিচালনা করা যায় এবং ব্যবসায়িক শ্রী বৃদ্ধি নিশ্চিত করতে করণীয় পদক্ষেপসমূহ নিয়ে দিক-নির্দেশনা দেন প্রশিক্ষকরা।

​দিনব্যাপী এই সেশনে ব্যবসায়িক পরিকল্পনা ও ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচীর সমাপ্তি ঘটে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা