ঢাকা | বঙ্গাব্দ

লোহাগাড়ায় আইডিইবি কাতার চ্যাপ্টার কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ঢেউটিন বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
লোহাগাড়ায় আইডিইবি কাতার চ্যাপ্টার কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ঢেউটিন বিতরণ ছবির ক্যাপশন: লোহাগাড়ায় আইডিইবি কাতার চ্যাপ্টার কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ঢেউটিন বিতরণ
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া(,চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন প্রদান করেছে আইডিইবি কাতার চ্যাপ্টার।

৩১জুলাই (শুক্রবার) বিকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙনে বন্যা কবলিত মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিইবির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক প্রকৌশলী জয়নুল আবেদীন।

 এফডিইবির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদুয়া আইনুল উলুম দারুছুন্নাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.ন.ম নোমান,  প্রকৌশলী মাহবুবুল হাসান রুমি,আমিরাবাদ ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস্টার জাহাঙ্গীর আলম, 
 মুহাম্মদ হারুন উর রশিদ সিকদার, তারেক বিন কবির, মাওলানা রফিক দিদার, প্রকৌশলী তাজুল হক, মাওলানা মনির আহমেদ, শিশির মজুমদার ও মাইন উদ্দিন  প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য  আইডিইবির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক প্রকৌশলী জয়নুল আবেদীন বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামের অসংখ্য মানুষ তাদের মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। আইডিইবি কাতার চ্যাপ্টার কর্তৃক আমরা লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণ করেছি। 

তিনি আরও বলেন, চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়ায় ভয়াবহ বন্যায় হয়েছে।বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়ায়  ইঞ্জিনিয়ার সমাজ  ব্যতিত হয়েছে।আইডিবি কাতার চ্যাপ্টারের অর্থায়নে  কাতারে বসবাস রত ইঞ্জিনিয়ার রয়েছেন তারাই এই উদ্যোগ নিয়েছেন।সকলের কাছ থেকে কাতারে অবস্থানরত প্রবাসী ভাইয়েরা, ইঞ্জিনিয়ারদের জন্য,দোআ কামনা করেছেন। এদেশের ইঞ্জিনিয়েরা সৎ ও আদর্শবান হয় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ও ডেভলভমেন্ট সব কিছু ভালো হবে। 
প্রকৌশলীদের মধ্যে এমন গ্রুপ তৈরী করতে হবে তারা একটা রডের পরিবর্তে বাঁশ দিবেনা, চুরি করবেনা।  ১লাখ টাকার কাজ ৫০হাজার টাকা করে ৫০হাজার টাকা খেয়ে ফেলবেনা।এরকম একটা সুন্দর সমাজ বির্নিমাণে কাজ  করে যাচ্ছে আইডিইবি ও এফডিইবি। তারা সুখে থাকলে আপনারা,আমরাও সুখে থাকবো।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার