ঢাকা | বঙ্গাব্দ

সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ২৮ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : May 13, 2026 ইং
সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ২৮ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার ছবির ক্যাপশন: ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-বন্দর) বিভাগের বিশেষ টিমের অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন শিকলবাহা কলেজ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে শিকলবাহা কলেজ বাজারস্থ আরিফ উল্লাহ শপিং কমপ্লেক্সের বিপরীতে মেসার্স শোভা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে মোট ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের পুরাতন নোহা বক্সি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— কক্সবাজার সদর এলাকার মো. জসিম উদ্দীন (৪৮), উখিয়ার আব্দুর রহিম ওরফে টিপু (৩৪), কক্সবাজার সদরের মো. সাইফুল ইসলাম (৩২) এবং রামুর মোহামুদুল হক (৪৪)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আসামি মো. জসিম উদ্দীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বে ৫টি মামলা এবং আব্দুর রহিম ওরফে টিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোট ২টি মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা