নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন বাঁশখালীর সন্তান এডভোকেট আনিসুল ইসলাম তালুকদার
বাংলাদেশ সুপ্রিম কোর্টের (হাইকোর্ট বিভাগের) আইনজীবী হিসেবে চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত হলেন বাঁশখালীর সন্তান ও তরুণ সমাজকর্মী এডভোকেট আনিসুল ইসলাম তালুকদার।
তিনি বাঁশখালী পৌরসভার ৪ নং ওয়ার্ড নিবাসী মরহুম সিরাজুল ইসলাম তালুকদার ও ফরিদা আক্তার দম্পতির সন্তান।
এডভোকেট আনিসুল ইসলাম ২০০৮ সালে জলদি হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল, ২০১০ সালে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি সম্পন্ন করেন। আইনপেশায় নিজেকে মেলে ধরার লক্ষ্যে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে এলএলএম ডিগ্রি লাভ করেন।
তিনি ২০১৮ সালে বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে এডভোকেটশীপ লাভ করে বর্তমানে চট্টগ্রাম জেলা জজ কোর্টের আইনজীবী হিসেবে আইনপেশায় নিয়োজিত আছেন। তিনি বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক (২০২২, ২০২৩ ও ২০২৪) ও বর্তমান কমিটির নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত দক্ষতার আলোকে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ব্র্যাক, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা, গণ উন্নয়ন প্রচেষ্টা ইত্যাদি স্বনামধন্য প্রতিষ্ঠানের প্যানেল আইনজীবী হিসেবে নিযুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি বাঁশখালী ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল এবং বাঁশখালী ন্যাশনাল হাসপাতালের নির্বাহী পরিচালক।
সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে চূড়ান্ত অনুমতি লাভ করায় তিনি মহান আল্লাহর কাছে শোকরিয়া এবং বাঁশখালীবাসীর কাছে দোয়া কামনা করেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট