ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশ বরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দুবাই প্রবাসী মোহাম্মদ ফরিদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026 ইং
চন্দনাইশ বরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দুবাই প্রবাসী মোহাম্মদ ফরিদ ছবির ক্যাপশন: চন্দনাইশ বরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দুবাই প্রবাসী মোহাম্মদ ফরিদ
ad728
মোহাম্মদ ওমর ফারুক  ​চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

ভয়াবহ অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারানো মানুষদের পাশে দাঁড়ালেন সুদূর প্রবাসে থাকা এক হৃদয়বান মানুষ। দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যথেরমুখে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার দোকানদারের ক্ষতবিক্ষত জীবনে আশার আলো হয়ে পাশে দাঁড়িয়েছেন দুবাই প্রবাসী মোহাম্মদ ফরিদ। গত ১৮ জুন, বরমা ইউনিয়নের যথেরমুখে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান এবং মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এই দুঃসময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ ফরিদ। প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের বিপদে বিচলিত হয়ে তিনি তাৎক্ষণিক আর্থিক অনুদানের ব্যবস্থা করেন। ২০ জুন শনিবার ক্ষতিগ্রস্ত এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন বরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশা মিয়া। পরিদর্শন শেষে প্রবাসী মোহাম্মদ ফরিদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন তিনি। এই মানবিক উদ্যোগটি স্থানীয় এলাকায় প্রশংসার জোয়ার বইয়ে দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশা মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বলরাম চক্রবর্তী, মোহাম্মদ ইলিয়াছ (কোকা), সাবেক মেম্বার সোনা মিয়া, মো. জসিম, জাহেদ হোসেন খান ও আবুল কাসেমসহ অনেকে। হঠাৎ ঘটে যাওয়া এই বিপর্যয়ে যখন ব্যবসায়ী পরিবারগুলো দিশেহারা, ঠিক সেই মুহূর্তে প্রবাসী মোহাম্মদ ফরিদের এই সহযোগিতায় আবেগাপ্লুত হয়ে পড়েন ক্ষতিগ্রস্তরা। স্থানীয়রা মনে করছেন, প্রবাসীদের এই ধরণের মানবিক কর্মকাণ্ড সমাজের অসহায় মানুষের জন্য বড় ধরনের ভরসা। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এমন দৃষ্টান্তমূলক আচরণ পুরো এলাকায় কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। চন্দনাইশসহ বৃহত্তর চট্টগ্রামের বিত্তবানদের এই ধরণের মহতী উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ