ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক ব্যবসায়ীর

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2026 ইং
চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক ব্যবসায়ীর ছবির ক্যাপশন: চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক ব্যবসায়ীর
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোহাম্মদ ইসমাইল (৪২) নামে আরও এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি নগরের আন্দরকিল্লা এলাকায় দোকান করতেন। এ নিয়ে বোয়ালখালী উপজেলার দুই বাসিন্দার মৃত্যু হলো ডেঙ্গুতে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইসমাইল বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওলি আহমদ টিকের বাড়ির মৃত আজম আলীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

ইসমাইলের স্ত্রী শাহনাজ পারভীন জানান, শনিবার দুপুর ২টার দিকে হঠাৎ পেটব্যথা শুরু হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর ১৫ দিন আগে তিনি জ্বরে আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসা নেওয়ার পর তিনি প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন।

ইসমাইলের ভাতিজা মোহাম্মদ রবিউল হোসেন সুমন জানান, রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এর আগে, ২০ নভেম্বর বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুর হোসেন সওদাগরের বাড়ির আম্মদ নবীর ছেলে কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। দুই মাসের ছুটিতে মেয়েকে দেখতে দেশে এসেছিলেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল