ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে আগুনে পুড়ল ভাঙারির দোকান

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 18, 2025 ইং
চট্টগ্রামে আগুনে পুড়ল ভাঙারির দোকান ছবির ক্যাপশন: পুড়ল ভাঙারির দোকান
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় আগুনে পুড়ে গেছে একটি ভাঙারির দোকান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে তেলিপট্টি রোডে এ ঘটনা ঘটে।

 

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকালে ওই দোকানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১১টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল মান্নান জানান, তেলিপট্টিতে একতলা একটি ভবনের নিচতলায় ওই ভাঙারির দোকানে আগুন লাগে। এ ঘটনায় কেউ আহত হননি। কীভাবে আগুন লেগেছে, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের