ঢাকা | বঙ্গাব্দ

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2026 ইং
সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন ছবির ক্যাপশন: সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করছেন। চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপসহ বিভিন্ন স্থানে এই দরবারের অনুসারীরা রয়েছেন।
 বুধবার (২৭ মে) চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলাগুলোর শতাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে।

 

সকাল ৮ টায় চন্দনাইশের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ঈমামতি করেন জাহাঁগিরীয়া শাহসুফি মমতাজিয়া দরবারের পীরজাদা সৈয়্যদ মাওলানা মোহাম্মদ আলী। 

 

জানা যায়, সুফি সাধক সৈয়্যদ মাওলানা মোখলেসুর রহমান জাঁহাগিরি (র.) দুইশ বছরের অধিক সময় থেকে বিশ্বের কোথাও চাঁদ দেখা সাপেক্ষে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করার নিয়ম প্রর্বতন করেন। সেই থেকে এ নিয়ম মেনে আসছেন তার ভক্ত ও অনুসারীরা।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন