ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই কার্যক্রম পরিদর্শন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই কার্যক্রম পরিদর্শন ছবির ক্যাপশন: কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই কার্যক্রম পরিদর্শন
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা :

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (ইপিআই) ডা. মোহাম্মদ সাব্বির হায়দার ও সহকারী পরিচালক (ইপিআই) ডা. হাসানুল মাহমুদ।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ইপিআই কার্যক্রমসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন ও মনিটরিং করেন।

পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আনোয়ার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সার্ভিল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম এবং কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রতিনিধিদল স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। একই সঙ্গে ইপিআই কার্যক্রমের আরও উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ